প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ফারুক গ্রেপ্তার
||
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারনারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ মোঃ ফারুক মিয়া (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার তারাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ‘ক’ জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল তারাবো বাজারের মাসুমের গমের ঘাটের সামনে পাকা সড়কে অভিযান চালায়।এ সময় ঘটনাস্থল থেকে ফারুক মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ফারুক মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া থানার বড় মহেশপুর এলাকায়। তিনি বর্তমানে রূপগঞ্জের তারাবো ভূইয়া পাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় ফারুক মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ