প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
রূপগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
||
রূপগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণপরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ এবং জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।কর্মসূচিতে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।এ সময় পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা বজায় রাখা, বেশি করে গাছ লাগানো এবং জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ