প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
সদরের রাস্তা-স্কুল পরিদর্শনে ইউএনও ফয়েজ, শিক্ষার্থীদের দিলেন উপহার
||
সদরের রাস্তা-স্কুল পরিদর্শনে ইউএনও ফয়েজ, শিক্ষার্থীদের দিলেন উপহারনারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি দেখতে মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় তিনি একটি সড়কের অবস্থা পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।সোমবার (১০ আগস্ট) সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা পরিদর্শন করেন ইউএনও ফয়েজ উদ্দিন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে সড়কের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি। পাশাপাশি এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের উদ্যোগের সঙ্গে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করেন।পরে তিনি তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মনির হোসেন সরদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রবিন এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়ানো এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী কোনো মানুষ যেন শিক্ষা ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ