প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
আলীরটেকের পুরান গোগনগর গোরস্থানে চুরি, ঘটনাস্থলে চোরের জুতা-গামছা
||
নারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে গোরস্থান থেকে বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।চুরির সময় ঘটনাস্থলে একটি জুতা ও গামছা ফেলে গেছে চোর। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।স্থানীয়রা জানান, ধর্মীয় ও জনসাধারণের গুরুত্বপূর্ণ একটি স্থানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থলে পড়ে থাকা জুতা ও গামছা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে ধারণা করছেন তারা।কেউ যদি এসব জুতা ও গামছা চিনে থাকেন কিংবা এগুলো কারও পরিচিত বলে শনাক্ত করতে পারেন, তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি জানাতে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ