প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নতুন নিয়ম, বদলে যাচ্ছে নকশা অনুমোদন
||
নারায়ণগঞ্জে ভবনের নকশা অনুমোদন করবে নাউক, সহযোগিতায় নাসিকনারায়ণগঞ্জ প্রতিনিধিঅপরিকল্পিত নগরায়ন ঠেকিয়ে নারায়ণগঞ্জকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ভবন ও ইমারতের নকশা অনুমোদন প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। এখন থেকে এ ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক)।নতুন ব্যবস্থায় আবাসিক, বাণিজ্যিকসহ বিভিন্ন ধরনের ভবন নির্মাণের আগে নাউকের নির্ধারিত নিয়ম মেনে নকশা অনুমোদন ও প্রয়োজনীয় ছাড়পত্র নিতে হবে। নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবন নির্মাণ নিশ্চিত করাই এ ব্যবস্থার অন্যতম লক্ষ্য।এ কার্যক্রমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ, প্রশাসনিক সহায়তা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। বিশেষ করে ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো ও নাগরিক সেবার বিষয়গুলোতে নাউকের সঙ্গে সমন্বয় করবে সিটি করপোরেশন।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগে পৌরসভা এবং পরবর্তী সময়ে সিটি করপোরেশন এলাকায় ভবনের নকশা অনুমোদনের দায়িত্ব পালন করত স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তবে পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও নকশা অনুমোদনের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।ইতোমধ্যে দেশের নতুন গঠিত উন্নয়ন কর্তৃপক্ষগুলোর মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষও নিজস্ব মাস্টারপ্ল্যানের আওতায় ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম শুরু করেছে।সংশ্লিষ্টরা মনে করছেন, নাউক ও নাসিকের মধ্যে দায়িত্বের সমন্বয় স্পষ্ট হলে নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ভবন নির্মাণ নিয়ন্ত্রণ করা সহজ হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জে নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব নগরায়নের পথ আরও সুগম হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ