প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
বিসিক হোসিয়ারী শিল্পনগরীর সমস্যা সমাধানের আশ্বাস চেয়ারম্যান বেনজীর আহমেদের
||
নারায়ণগঞ্জ বিসিক হোসিয়ারী শিল্পনগরী পরিদর্শনে বিসিক চেয়ারম্যাননারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক হোসিয়ারী শিল্পনগরী ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের (বিএইচএ) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু।মঙ্গলবার (১১ আগস্ট) সরেজমিনে বিসিক হোসিয়ারী শিল্পনগরী পরিদর্শন করেন তিনি। পরে বিএইচএর কেন্দ্রীয় কার্যালয়ে গেলে সংগঠনটির ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় শিল্পনগরীর বিভিন্ন সমস্যা ও উদ্যোক্তাদের সংকটের বিষয়গুলো তুলে ধরেন বিএইচএ নেতৃবৃন্দ। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, অবকাঠামোগত দুর্বলতা এবং বিভিন্ন সেবা থেকে বঞ্চিত উদ্যোক্তাদের সমস্যার কথা চেয়ারম্যানের কাছে তুলে ধরা হয়।বিএইচএ নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু। এ সময় তিনি বিসিক হোসিয়ারী শিল্পনগরীর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।শিল্পনগরীর সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান বিসিক চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ