প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
কদমরসুল সেতুর জটিলতা নিরসনে নাসিকে বন্দর উন্নয়ন ফোরামের স্মারকলিপি
||
কদমরসুল সেতুর জটিলতা নিরসনে নাসিকে বন্দর উন্নয়ন ফোরামের স্মারকলিপিনারায়ণগঞ্জ প্রতিনিধিকদমরসুল সেতু নির্মাণ প্রকল্পের বিভিন্ন জটিলতা দ্রুত সমাধান এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) স্মারকলিপি দিয়েছে বন্দর উন্নয়ন ফোরাম (বউফো)।স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির পক্ষ থেকে কদমরসুল সেতু বাস্তবায়নে নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের ভূমিকার প্রশংসা করা হয়।বন্দর উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ বলেন, সেতুটি বাস্তবায়নের বিষয়ে নাসিক প্রশাসকের ইতিবাচক ভূমিকা ও আন্তরিকতা ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে। সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে তাঁর সদিচ্ছাও রয়েছে বলে তারা মনে করেন।তারা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় জটিলতা নিরসন এবং জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে কদমরসুল সেতুর নির্মাণকাজ আর কোনো বাধার মুখে পড়বে না।সেতুটির বাকি কাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বন্দরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ