প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি
||
এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি বন্দরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে জনাব লিটন সাহেবের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে চলার মতো কোনো সম্পদই অবশিষ্ট নেই তার।গত সোমবার (১০আগস্ট) সকালে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিটন সাহেবের এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির নেতৃত্বে এনসিপিও ছাত্র শক্তির নেতাকর্মীরা লিটন সাহেবের বাসায় উপস্থিত হয়ে তার খোঁজখবর নেন। তারা এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এনসিপির নেতাকর্মীরা। এসময় এনসিপি ও জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে উপহারসামগ্রী লিটন সাহেবের হাতে তুলে দেওয়া হয়।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে এসে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি বলেন, “একজন সহায়-সম্বলহীন মানুষের পাশে দল-মত উপেক্ষা করে আমাদের সবার দাঁড়ানো উচিত। আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ভাই লিটন ভাইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা অনুরোধ করব, যেহেতু এটি নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত এলাকা, তাই এই এলাকার মাননীয় সংসদ সদস্যও যেন লিটন ভাই ও তার পরিবারের পাশে দাঁড়ান। আমরা আশাবাদী, বন্দরসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এই দুর্দিনে তার পরিবারের পাশে দাঁড়াবেন।”তিনি আরও বলেন, “ভুক্তভোগী ও স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় বন্দর ফায়ার সার্ভিসের ভূমিকা ছিল প্রশংসনীয়। এ জন্য জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন সাহেবের পরিবারের এই দুর্দিনে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া এবং জাতীয় ছাত্র শক্তির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সিফাত দেওয়ান, বন্দর থানার আহ্বায়ক নাইমুর, সিনিয়র আহ্বায়ক মুজাহিদ, এনসিপির সদস্য মুশফিক সামীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ