প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব র্যালি
||
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে যুব র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।বুধবার (১২ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠিত পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।যুব র্যালিকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে দলটির নেতাকর্মী ও যুবসমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে যুবসমাজের ভূমিকা, সামাজিক দায়িত্ব ও দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরা হয়।পরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র্যালিতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ