প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা)এর কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।দিনটি উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি শাখার নাজির হিসেবে মুহাম্মদ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা,সর্বোচ্চ পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার কারণে তিনি নারায়ণগঞ্জের সর্বমহলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।একইসঙ্গে সরকারি কর্মচারীদের বৃহত্তম প্ল্যাটফর্মের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা) কার্যকরী সভাপতি ও জেলা সভাপতি হিসেবে তিনি কর্মচারীদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছেন। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি কর্মচারী মহলে পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, কামরুল ইসলাম সবসময় সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দাপ্তরিক কাজে সময়ানুবর্তিতার উদাহরণ তৈরি করেছেন।এমনকি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ না হওয়া পর্যন্ত রাত যতই হোক কাজ শেষ করে যাওয়ার নজির রেখে যাচ্ছেন। সংগঠনের নেতৃবৃন্দের মতে, তাঁর নেতৃত্বে সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও পেশাগত মর্যাদাবোধ বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ