প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে ও বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার দুটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।এর ধারাবাহিকতায় ১৩ আগস্ট ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী নতুন বাজারের সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলম, এএসআই (নিঃ) মো. মোস্তাক আহম্মেদ ও এএসআই (নিঃ) আবু সাঈমের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. রমজান আলী (২৯) ও মো. শাহীন (২৭)। রমজান আলী জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাহাদুরাবাদ এলাকার মৃত সাবু মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।অপর গ্রেপ্তার মো. শাহীন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার গিরদাইন এলাকার মো. মুছা মিয়ার ছেলে। তিনিও সিদ্ধিরগঞ্জের ভান্ডারীপুল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।এর আগে ১২ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠ সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) মো. মনির হোসাইনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ২২ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।তারা হলেন—মো. সাব্বির (২৫) ও মো. জুয়েল হোসেন (২৬)। সাব্বির ভোলা সদর থানার মাহাজেনপুল এলাকার মৃত খোকনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।অন্যদিকে মো. জুয়েল হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব আলোনিয়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ