প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
তোলারাম কলেজ সংঘর্ষে ছাত্রদল কর্মীদের হামলায় গুরুতর আহত জুহাজ ৯ দিন পর হাসপাতাল থেকে রিলিজ
||
দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তোলারাম কলেজের অর্থ সম্পাদক জুহাজ। বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন অমিত হাসান।পোস্টে অমিত হাসান উল্লেখ করেন, গত ৫ আগস্ট চাষাড়া চত্বরে ৫/৬ জন ছাত্রদল কর্মীর হামলার শিকার হন জুহাজ। পরে আহত অবস্থায় তাঁকে প্রথমে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।হামলায় জুহাজের চোখ, মাথা, মেরুদণ্ড, পা ও কোমরে গুরুতর আঘাত লাগে। প্রচণ্ড পিঠের ব্যথার কারণে প্রায় সাত দিন তাঁকে বিছানায় থাকতে হয়েছে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তাঁর পিঠ ও কোমরে ব্যথা রয়েছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে আরও কিছুদিন সময় লাগবে বলে পোস্টে জানানো হয়েছে। পাশাপাশি আরও কয়েকদিন তাঁকে ওষুধ সেবন করতে হবে।অমিত হাসান তাঁর পোস্টে জুহাজের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে জুহাজকে পরিপূর্ণ সুস্থতা দান এবং দ্রুত সুস্থ হয়ে পুনরায় পড়াশোনায় মনোনিবেশ করার তাওফিক কামনা করেন।শেষে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ”—জুহাজ ভাইকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ৯ দিন পর রিলিজ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ