প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিনে রাজিবের উপস্থিতিতে জুলাই যোদ্ধাদের বৃক্ষরোপণ
||
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জে জুলাই যোদ্ধাদের বৃক্ষরোপণ ও দোয়াসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটি।শনিবার (১৫ আগস্ট) সকালে শহরের খানপুর ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া বীরদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ গঠনে তাদের আত্মত্যাগ ও অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানপুর ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক আবুল বাশার।এ সময় ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশাদ আফরিন, যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ সোহেল, মেহেদী হাসান ইমন, নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ, সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া শহীদ মো. আবুল হাসান স্বজনের বড় ভাই মো. আবুল বাশার (অনিক), শহীদ পারভেজ হাওলাদারের বড় বোন সেলিনা বেগম, শহীদ মো. সজলের মা রুনা বেগমসহ শহীদ পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ