প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে মাদকের দুই আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার
||
সিদ্ধিরগঞ্জে ২১৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ৩নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, ১৬ আগস্ট রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের রসুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসআই মো. শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল জনৈক সিরাজের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. সজীব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সজীব চাঁদপুরের মতলব উত্তর থানার মজলিসপুর এলাকার মো. রুস্তম আলীর ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।এর পরদিন ১৭ আগস্ট সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. সালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে মো. রুবেল হোসেন (৩৫) ও মো. জাহাঙ্গীর শেখ (৫০)কে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার রুবেল হোসেন কুমিল্লার বুড়িচং থানার বালিনা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় বসবাস করছিলেন। অপর আসামি জাহাঙ্গীর শেখ মুন্সিগঞ্জের লৌহজং থানার কুড়িগাঁও এলাকার মৃত আবদুল লতিফ শেখের ছেলে। তিনি বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুবাড্ডা পূর্বপাড়া এলাকায় থাকেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ