প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
মিজমিজিতে ছাত্রী ও নারীদের টিকাদান কর্মসূচি, প্রধান অতিথি সাখাওয়াত হোসেন
||
মিজমিজিতে ছাত্রী ও নারীদের টিকাদান কর্মসূচি, প্রধান অতিথি সাখাওয়াত হোসেননারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ছাত্রী ও বিভিন্ন বয়সী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিজমিজি ১০১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।বুধবার আয়োজিত টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক সাইদুর রহমান।কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারীদের বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন মুক্তল এবং একই ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলজার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।আয়োজন: ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।সার্বিক সহযোগিতায়: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ