প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
পঞ্চবটি-চাষাড়া সড়কে নতুন ওয়ানওয়ে পরিকল্পনা, যৌথ উদ্যোগে পাইলট প্রকল্প
||
নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে নতুন ট্রাফিক পরিকল্পনা ও ওয়ানওয়ে ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ‘উই আর ভলান্টিয়ার্স’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এবং উই আর ভলান্টিয়ার্স যৌথভাবে এ উদ্যোগে কাজ করছে।তনুর পোস্ট অনুযায়ী, পঞ্চবটি থেকে চাষাড়া মোড়, চাষাড়া গোলচত্বর, আমার ভবন এলাকা এবং ডাকবাংলা মোড় থেকে ঈদগাহ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে ওয়ানওয়ে ব্যবস্থা ও ট্রাফিক পরিকল্পনায় কিছু পরিবর্তনের ছক তৈরি করা হয়েছে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এ পরিকল্পনা পাইলট প্রকল্প হিসেবে সফল হবে। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় নগরীর যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং যানজট নিরসনে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ