প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম
||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি)। গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন। পরিদর্শনকালে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ