প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
আড়াইহাজারে সুতার মিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিলের ভেতর থেকে এসএম তানিম (৩০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ শাখার নেতা ছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার একটি সুতার মিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি আড়াইহাজারের ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় বাসিন্দা ও মিলের সহকর্মীরা জানান, মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তানিমকে দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তানিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ