প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
মেধাবীদের সম্মান জানাতে সোনারগাঁয়ে সংবর্ধনা, উপস্থিত এমপি মান্নান
||
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২৫ আগস্ট) সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলিনুর খান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, কাঁচপুর রাজ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহাদ তাসনিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।এ ছাড়া সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব এবং সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট প্রদান কার্যক্রমে সহযোগিতা করেন পিরোজপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম রানা।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, বর্তমান প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আরও ভালো ফলাফলে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ