প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ইসদাইরে রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সহযোগী সোহেল আটক
||
ঢাকায় র্যাবের যৌথ অভিযানে রাজ্জাক বাহিনীর প্রধানসহ দুইজন আটকনারায়ণগঞ্জের ইসদাইর এলাকার রাজ্জাক বাহিনীর প্রধান হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহেলকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব। পরে তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের আদালতে পাঠায়।বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ ও র্যাব-১১ যৌথভাবে ঢাকার একটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়। অভিযানের পর রাতেই তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।ফতুল্লা মডেল থানার এসআই শামীম হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ চাষাঢ়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।তিনি আরও জানান, রাজ্জাকের সহযোগী সোহেলকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ