প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
রূপগঞ্জে ডেঙ্গুতে ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু
||
ডেঙ্গুতে প্রাণ গেল রূপগঞ্জ ভূমি অফিসের চেইনম্যান আবু ছিদ্দিকেরডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের চেইনম্যান মো. আবু ছিদ্দিক। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।আবু ছিদ্দিকের বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে চেইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়। চাকরির সুবাদে নারায়ণগঞ্জে থাকলেও পরিবার নিয়ে বন্দর উপজেলায় বসবাস করতেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করানোর পর আবু ছিদ্দিকের ডেঙ্গু শনাক্ত হয়। প্রথম দিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান জানান, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর আবু ছিদ্দিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে আবু ছিদ্দিকের মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস কর্তৃপক্ষ।উপজেলা প্রশাসনের এক শোকবার্তায় বলা হয়, আবু ছিদ্দিক ছিলেন দায়িত্বশীল, নিষ্ঠাবান ও কর্মঠ একজন সহকর্মী। তাঁর মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিস একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে।শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ