প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবারের সদস্যদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আশরাফি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আশরাফি শম্ভুপুরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে এক আত্মীয়ের সুন্নতে খাৎনা উপলক্ষে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজন বাড়িতে আসেন। পরে স্বজনদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আশরাফি।গোসলের সময় পরিবারের অন্য সদস্যরা পুকুরে থাকলেও একপর্যায়ে আশরাফিকে আর খুঁজে পাওয়া যায়নি। কখন শিশুটি পানিতে তলিয়ে যায়, তা উপস্থিত কেউ বুঝতে পারেননি। পরে স্বজনরা পুকুরে খোঁজ শুরু করেন।দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে আশরাফিকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন দাস তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ