প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির ‘রাজনৈতিক কর্মশালা’ অনুষ্ঠিত
||
ছাত্র রাজনীতিতে ইতিবাচক চর্চা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ছাত্র রাজনীতি চর্চায় রাজনৈতিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ছাত্র রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।কর্মশালায় ছাত্র রাজনীতির আদর্শ ও উদ্দেশ্য, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দক্ষতা এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে তরুণদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।আলোচনায় বক্তারা বলেন, ছাত্র রাজনীতি শুধু সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়, অন্যায়ের প্রতিবাদ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। নেতৃত্বের ক্ষেত্রে দায়িত্বশীলতা, নৈতিকতা ও জনকল্যাণের মানসিকতা থাকা প্রয়োজন।কর্মশালায় অংশগ্রহণকারীদের ছাত্র রাজনীতির ইতিবাচক চর্চা, নেতৃত্বের বিকাশ এবং সাংগঠনিক দক্ষতা বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।আয়োজকরা জানান, তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের অধিকার ও জনস্বার্থের বিষয়গুলোকে সামনে রেখে ভবিষ্যতেও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ