প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব "খাইরুল ইসলাম সজিব"
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব ও সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত ও ক্ষতিগ্রস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন।রোববার(৩০ আগষ্ট) দুপুরে তিনি পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈনপুর ও কান্দারগাঁও এলাকার বিভিন্ন সংযোগ সড়ক ঘুরে দেখেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া এসব সড়কের বর্তমান পরিস্থিতি পরিদর্শন এবং দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। খাইরুল ইসলাম সজিব সড়কগুলোর বেহাল অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।এ সময় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বলেন, এলাকার মানুষের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। জনদুর্ভোগ কমাতে আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈইনপুর ও কান্দারগাঁও এলাকার সড়কগুলোর কাজ দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আজ আপনারা আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈনপুর ও কান্দারগাঁও এলাকার রাস্তায় যে দুর্ভোগ পোহাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং অসুস্থ রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সবসময় গণমানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এই অবহেলিত সড়কগুলোর টেকসই ও মানসম্মত সংস্কারকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা কোনো লোকদেখানো কিংবা নিম্নমানের কাজ বরদাশত করব না। কাজের গুণগত মান নিশ্চিত করে এলাকার মানুষ যাতে দীর্ঘমেয়াদি সুফল পান, সে বিষয়ে কঠোর তদারকি করা হবে।পিরোজপুর ইউনিয়নের অবহেলিত এলাকাগুলোকে একটি উন্নত ও টেকসই যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। জনগণের এই ভোগান্তি দূর না হওয়া পর্যন্ত আমরা মাঠে থেকে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ