প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে আসছেন নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারী
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চে অংশ নিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ডে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।এ সময় নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ডে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে অংশগ্রহণকারীদের সঙ্গে তারা উপস্থিত থাকবেন।কর্মসূচিকে ঘিরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের উপস্থিতিতে লংমার্চের কার্যক্রম আরও জমজমাট হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ