প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের শপথগ্রহণ অনুষ্ঠিত
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের শপথগ্রহণ অনুষ্ঠিতনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ওয়ার্কার্স ইউনিয়নের ২০২৬ সালের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।এ সময় তিনি নবনির্বাচিত ইউনিয়ন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং কর্মীদের স্বার্থ, অধিকার ও কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।শপথগ্রহণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ