প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ আবদুস সাত্তার আনসারীর জন্য দোয়া চেয়েছে জামায়াত
||
জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর ব্যবসায়ী বিভাগের সভাপতি আবদুস সাত্তার আনসারী। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।জানা গেছে, অসুস্থতার কারণে তাঁর মস্তিষ্কে ইতোমধ্যে দুই দফা জটিল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক নড়াচড়া খুবই সীমিত এবং তিনি কথা বলতে পারছেন না।আবদুস সাত্তার আনসারীর সুস্থতা কামনা করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবার যাতে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, সে জন্যও দোয়া কামনা করা হয়।দোয়ার আবেদনে বলা হয়, মহান আল্লাহ যেন আবদুস সাত্তার আনসারীকে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন, তাঁর অসুস্থতা ও কষ্ট দূর করে শারীরিক শক্তি ফিরিয়ে দেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।দোয়ার অংশ হিসেবে হাদিসে বর্ণিত শিফার দোয়া পাঠ করা হয়—‘আল্লাহুম্মা রাব্বান নাসি, আজহিবিল বাসা, ইশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।’আবদুস সাত্তার আনসারীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ