প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
পাড়ার মাঠ থেকেই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে তরুণরা: তারিকুল ইসলাম
||
পাড়ার মাঠ থেকেই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে তরুণরা: তারিকুল ইসলামশৈশবের পরিচিত মাঠে ফিরে কিশোর-তরুণদের খেলাধুলায় ব্যস্ত দেখে নিজের স্কুলজীবনের স্মৃতি মনে পড়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম।শুক্রবার বিকেলে আই. ই. টি স্কুলে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, স্কুলের গণ্ডি পেরোনোর ২৪ বছর হয়ে গেলেও শৈশবের সেই মাঠের স্মৃতি এখনও মনে আছে। ছোটবেলায় যে মাঠটিকে বিশাল মনে হতো, সময়ের ব্যবধানে এখন আর ততটা বড় মনে হয় না।তবে মাঠের বর্তমান চিত্র তাঁকে আনন্দিত করেছে। তিনি জানান, শুক্রবার স্কুলে গিয়ে দেখেছেন পুরো মাঠজুড়ে কিশোর-তরুণরা খেলাধুলা করছে। মাঠের কোনো অংশই ফাঁকা ছিল না। প্রায় পাঁচ শতাধিক কিশোর-তরুণ সেখানে খেলছিলেন। তাঁর ভাষায়, ‘খেলার মাঠ কখনো খালি থাকে না।’পোস্টে তারিকুল ইসলাম জানান, সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের মাতৃসদন মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।তিনি বলেন, ওই মাঠে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়ে আসছেন আলম ভাই। তাঁর প্রচেষ্টায় এলাকার কিশোর-তরুণদের মধ্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তারা খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠেছে।পাড়ার ফুটবল দল ও টুর্নামেন্টগুলোর প্রতি শুভকামনা জানিয়ে তারিকুল ইসলাম বলেন, আজ যারা পাড়ার মাঠে খেলছে, তাদের মধ্য থেকেই একদিন কেউ জেলা পর্যায়ে খেলবে। পরে জেলা পেরিয়ে জাতীয় পর্যায়ে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ