প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন দেশকে কীভাবে এগিয়ে নিতে হয়: দিপু ভূঁইয়া
||
তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন দেশকে কীভাবে এগিয়ে নিতে হয়: দিপু ভূঁইয়াবিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনা অনুসরণ করেই দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।সমাবেশে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নারায়ণগঞ্জবাসীকে সালাম জানিয়ে দিপু ভূঁইয়া বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করতে হয়।তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বিএনপির যাত্রা শুরু হয়েছিল এবং তাঁর নেতৃত্ব ও অবদানের মধ্য দিয়ে দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি হয়েছিল।দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিএনপি সেই আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করছে উল্লেখ করে দিপু ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান বর্তমান প্রজন্মকে দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়া যায়।তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবসময় অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। নিজেদের সামর্থ্য, শক্তি ও সক্ষমতার ওপর ভর করেই বাংলাদেশ এগিয়ে যেতে পারে।তারেক রহমান দেশের মানুষকে আত্মনির্ভরশীলতার সেই শিক্ষা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। দিপু ভূঁইয়া বলেন, নিজেদের শক্তির ওপর আস্থা রেখে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে।জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ