প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা টোল প্লাজার কাছে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
||
মেঘনা টোল প্লাজার কাছে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়কে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাজা শেখ ওরফে রাজু গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর গ্রামের বাসিন্দা। তিনি নুর ইসলাম শেখের ছেলে এবং লতিফপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) চন্দন দে। অভিযানের একপর্যায়ে রাজুর কাছ থেকে দুই কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ