প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
শুধু ভালো ফল নয়, নৈতিক শিক্ষাও জরুরি: জেলা প্রশাসক
||
শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে অভিভাবকদের মতামত গ্রহণের পাশাপাশি এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল।রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।অনুষ্ঠানে অভিভাবকরা বিদ্যালয়ের পাঠদানের মান, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত অভিভাবকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি সৃজনশীল চিন্তা এবং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও অনুষ্ঠানে গুরুত্ব পায়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ