প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি
||
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপিআসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও আনুষ্ঠানিক মনোনয়ন ব্যবস্থা না থাকলেও প্রতিটি এলাকায় একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দলীয় প্রতীক না থাকায় রাজনৈতিক দলগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কোনো নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন দিতে পারবে।বুধবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য করতে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক বা দলীয় মনোনয়নের ব্যবস্থা রাখা হচ্ছে না। আইন অনুযায়ী যোগ্য ও বৈধ সব প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।বিএনপির পক্ষ থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, এটি যেহেতু দলীয় প্রতীক বা মনোনয়নের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন নয়, তাই আনুষ্ঠানিক দলীয় মনোনয়নের প্রশ্নও নেই। তবে রাজনৈতিক দল কিংবা সংগঠন নিজেদের মধ্যে আলোচনা করে কোনো একজন প্রার্থীকে সমর্থন দিতে পারে।এদিকে বিএনপির পক্ষ থেকে প্রতিটি এলাকায় একজন প্রার্থীকে সমর্থনের বিষয়ে দলীয় পর্যায়ে নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। ফলে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনী মাঠে বিএনপি সমর্থিত একক প্রার্থীকে কেন্দ্র করে প্রতিযোগিতা হতে পারে।স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ