প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
১৫ বছরে ফতুল্লাকে নালা-ডোবায় পরিণত করা হয়েছে: জুবায়ের সরদার
||
নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাসসহ নানা সমস্যায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন জুবায়ের সরদার। তিনি বলেছেন, এলাকার বিভিন্ন স্থানে এখনো কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি।নিজের ফেসবুক পোস্টে ইসদাইর রেললাইন মসজিদ এলাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন।জুবায়ের সরদারের দাবি, বিগত ১৫ বছরে ফতুল্লার উন্নয়ন না হওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসের বিস্তারের কারণে কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্র গড়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন।তিনি পোস্টে সাবেক সন্ত্রাসী শামীমের সমালোচনা করে বলেন, গত দেড় দশকে ফতুল্লাকে নালা-ডোবায় পরিণত করা হয়েছে এবং মাদক ও সন্ত্রাসের মাধ্যমে এলাকার যুবসমাজকে বিপথে ঠেলে দেওয়া হয়েছে।তবে ফতুল্লার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জুবায়ের সরদার। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ফতুল্লা ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে।তিনি বলেন, ফতুল্লা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে এখানকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা পাবেন বলে তিনি আশা করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ