প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
মাসুদ রানা সভাপতি, খোকন সেক্রেটারি; বন্দর উপজেলা ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি
||
মাসুদ রানা সভাপতি, খোকন সেক্রেটারি; বন্দর উপজেলা ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটিইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) বন্দর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মুহাম্মাদ মাসুদ রানাকে সভাপতি এবং তাজুল ইসলাম খোকনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় আইএবি মিলনায়তনে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাসুদ রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আলহাজ্ব আব্দুর রশিদ।নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আমিনুল ইসলাম, মুফতি বশির আহমাদ নোমানী ও আলহাজ্ব জাকির হোসেন বিপ্লব। জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে মুহাম্মদ হযরত আলীকে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মাওলানা মফিজুল ইসলাম।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি আতাউর রহমান মাহমুদী, প্রচার সম্পাদক হাফেজ আমির হোসেন, দপ্তর সম্পাদক মুহাম্মদ শিহাব হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম এবং প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুনাঈদ বিন কাশেম।দাওয়াহ ও জনশক্তি সম্পাদক করা হয়েছে মুফতি আব্দুর রহিম ওবাইদিকে। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ মিজানুর রহমান। ছাত্রী ও মহিলা ইউনিয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদ শাহিন আলমকে।ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ আব্দুল মতিন এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ জামাল হোসেন।কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাজী শাহ আলী, মুহাম্মদ মোস্তফা কামাল, মুহাম্মদ শাহ জালাল, আব্দুর রহিম রিদয়, শাহ আলম, আব্দুর রউফ ও মুহাম্মদ আওলাদ হোসেন।কমিটি গঠন অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ