প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
মাদক কারবারিদের তালিকা করছে পুলিশ, চলবে বিশেষ অভিযান: এসপি হাবিবুর
||
মাদকের ডিলারদেরও তালিকা হচ্ছে, নারায়ণগঞ্জ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: এসপি হাবিবুর রহমাননারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এবার মাদক কারবারি ও ডিলারদেরও তালিকাভুক্ত করছে পুলিশ। জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এবং নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ পুলিশি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, শুধু মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। যারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মাদকের ডিলারদেরও তালিকা করা হচ্ছে। মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে না ওঠা পর্যন্ত পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।তিনি জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবী ও ব্যবসায়ীদের পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নতুন পুলিশ সুপারের এ ঘোষণার পর নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ