প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
পরিচ্ছন্ন পরিবেশ গড়তে বন্দরবাসীর সহযোগিতা চাইলেন ইউএনও
||
ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বন্দরেডেঙ্গুর বিস্তার ঠেকাতে বন্দর উপজেলায় প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর অংশ হিসেবে এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে বন্দরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।এক বার্তায় ইউএনও বন্দর উপজেলার বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং বিশেষ করে প্লাস্টিকজাত বর্জ্য যথাস্থানে ফেলার আহ্বান জানানো হয়।ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কারণ জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে।এ ছাড়া ডেঙ্গুর ঝুঁকি এড়াতে সবাইকে মশারি ব্যবহার করে ঘুমানোর অনুরোধ জানানো হয়েছে।প্রতি শনিবার পরিচালিতব্য বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছায় অংশগ্রহণের পাশাপাশি প্রত্যেককে নিজ বাড়ি বা প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ইউএনও।সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সফল করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বন্দরবাসী সম্মিলিতভাবে এই কর্মসূচিতে সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ