প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ এনসিপির প্রচার ও প্রকাশনা কমিটির প্রধান হলেন লুবনা
||
এনসিপি নারায়ণগঞ্জের প্রচার উপ-কমিটির সম্পাদকের দায়িত্বে লুবনাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ উপ-কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সোনিয়া আক্তার লুবনা।শনিবার (১২ সেপ্টেম্বর) এনসিপি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের অনুমোদনের মাধ্যমে উপ-কমিটিটি গঠন করা হয়।এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা নাজমুস সাদার রুমির স্বাক্ষরিত এক চিঠিতে উপ-কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই প্রচার ও প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে।প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সম্পাদকের দায়িত্ব পাওয়া সোনিয়া আক্তার লুবনা বর্তমানে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন।নবগঠিত উপ-কমিটিতে পিয়ার আলী প্রধানকে সহসম্পাদক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাছান, সিমান্ত হাছান সোহেব, মো. জাকির হোসেন, সাফরিদ আহমেদ ও রাজিব।দলের প্রচার ও প্রকাশনা কার্যক্রম জোরদার করার পাশাপাশি নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নবগঠিত এই উপ-কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ