প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের জয়
||
স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের জয়দুর্নীতি দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৬-এর প্রথম রাউন্ডের তৃতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এদিনের বিতর্কে পক্ষদল হিসেবে অংশ নেয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং বিপক্ষদল হিসেবে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়।প্রতিযোগিতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলকে।স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সচেতনতা ও সঠিক মত প্রকাশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ