প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের অংশগ্রহণ জরুরি: আবুল কাউসার আশা
||
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।কর্মসূচির অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়।বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সদর-বন্দর আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাজিউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির এবং সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া বক্তব্য দেন।এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।আলোচনা সভায় ইউএনও শিবানী সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, এডিস মশার বিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতা বাড়াতে মাইকিংসহ প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।সদর-বন্দর আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু সরকারের ওপর ছেড়ে দিলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও বসতবাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।তিনি বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বন্দর উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রশাসনের অভিযান অব্য
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ