প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় আইনজীবী ফেডারেশনের সভায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার
||
জাতীয় আইনজীবী ফেডারেশন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।সভায় সুপ্রিমকোর্ট বার শাখার বিভিন্ন বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রম, আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আইনজীবী ফেডারেশন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার শাখার আহ্বায়ক এসএম শফিকুল ইসলাম বাবুল।সভায় জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতৃবৃন্দ ও সুপ্রিমকোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ