প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসানের পক্ষ নেওয়া ব্যক্তিরা ‘ওসমানদের দালাল’: টিপু
||
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু তার ফেসবুক পোস্টে হাসানকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য ও লেখালেখির সমালোচনা করেছেন।রোববার (১৩ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে টিপু অভিযোগ করেন, হাসান আওয়ামী লীগের ‘দোসর’ ও ‘ওসমানদের দালালদের’ অরাজকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা। তাকে প্রতিরোধ করায় যারা ক্ষুব্ধ হয়েছেন এবং তার পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য ও লেখালেখি করছেন, তাদের উদ্দেশ্যেও কঠোর বক্তব্য দেন তিনি।ফেসবুক পোস্টে টিপু দাবি করেন, হাসানের পক্ষ নিয়ে যারা ‘উল্টোপাল্টা’ মন্তব্য করছেন বা লিখছেন, তারা তার ভাষায় ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল’ এবং ‘গডফাদার খুনী ওসমানদের দালাল’। একই সঙ্গে তিনি তাদের ‘শান্তিপ্রিয় নারায়ণগঞ্জবাসীর শত্রু’ হিসেবে উল্লেখ করেন।পোস্টের শেষাংশে নিজের পরিচয় হিসেবে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, বিএনপি নারায়ণগঞ্জ মহানগর উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ