প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
কাশীপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদকে ঘিরে স্থানীয় রাজনীতিতে বাড়ছে আলোচনা। জনসম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে দাবি করছেন সমর্থকরা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোহেল মাহমুদ দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা এবং মানুষের বিপদে সহযোগিতার মানসিকতা তাঁকে এলাকাবাসীর কাছে পরিচিত করে তুলেছে।তাঁর সমর্থকদের দাবি, সোহেল মাহমুদের দুয়ার সবার জন্য খোলা। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং মানুষের কথা শোনার কারণে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করছেন।কাশীপুর ব্রিজের নিচে দীর্ঘদিন ময়লা ফেলার বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল। সোহেল মাহমুদের নেতৃত্বে সেখানে ময়লা ফেলা বন্ধের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়দের অনেকে তাঁকে ধন্যবাদ জানান।এলাকাবাসীর দাবি, কাশীপুরের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ময়লা-আবর্জনা অপসারণসহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখায় সোহেল মাহমুদের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করছেন তাঁর সমর্থকরা।স্থানীয়দের একাংশ মনে করেন, সোহেল মাহমুদ নির্বাচিত হলে ইউনিয়নের ময়লা-আবর্জনা, রাস্তাঘাট, নাগরিক সেবা ও অন্যান্য সমস্যা সমাধানে গুরুত্ব দেবেন।তাঁর সমর্থকরা বলছেন, মানুষের পাশে থাকার মানসিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের জন্য তাঁর দুয়ার খোলা থাকায় তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ