প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে দাবায় জেলা চ্যাম্পিয়ন বিবি মরিয়মের নুসরাত
||
জেলা পর্যায়ে দাবায় চ্যাম্পিয়ন নুসরাত হাসান নাবাদাবার বোর্ডে দারুণ নৈপুণ্য দেখিয়ে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা। ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা ইভেন্টে বালিকা মধ্যম বিভাগে সেরা হয়েছে বিবি মরিয়ম উচ্চ গার্লস অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নাবা। এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছিল সে।জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচে সাদা গুটি নিয়ে খেলতে নামে নুসরাত হাসান নাবা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা ফাতেমা জাফরিনকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে সে।এ জয়ের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে জেলা পর্যায়েও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে নাবা। তার এই অর্জনে বিবি মরিয়ম উচ্চ গার্লস অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খানের কাছ থেকে চ্যাম্পিয়নের পুরস্কার গ্রহণ করে নুসরাত হাসান নাবা।নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ