প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম হয়ে ল্যাপটপ পেলেন প্রশিক্ষণার্থী
||
নারায়ণগঞ্জে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে Climate Resilient Campus Initiative-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা তরুণদের হাতে সনদ ও বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীর হাতে একটি ল্যাপটপও তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি ও অনলাইনভিত্তিক কাজের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষতা কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আয় করার সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সংশ্লিষ্টরা বলেন, কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুললে তারা চাকরির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।নারায়ণগঞ্জ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ