প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
পাগলায় শ্রমিকদলের কার্যালয়সহ ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
||
পাগলায় শ্রমিকদলের কার্যালয়সহ ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদনারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় জাতীয়তাবাদী শ্রমিকদলের একটি কার্যালয়সহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের পাশে বিআইডব্লিউটিএর জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনুর নেতৃত্বে ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নদীর সীমানা পিলারের আশপাশের জায়গা দখল করে সেখানে বিভিন্ন ধরনের কাঁচা ও পাকা দোকান নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন ধরে জায়গাটি ব্যবহার করা হচ্ছিল।অভিযানের সময় উচ্ছেদকর্মীদের পাশাপাশি এক্সকাভেটর ব্যবহার করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। এর মধ্যে জাতীয়তাবাদী শ্রমিকদলের একটি কার্যালয়ও ছিল।বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, নদীর সীমানা ও কর্তৃপক্ষের জায়গা অবৈধভাবে দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযানে ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপপরিচালক এহতেশামুল পারভেজসহ বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ