প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে রেডক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে টিপু
||
নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়ায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ের মিটিং রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।ওরিয়েন্টেশন কর্মসূচিতে আইসিটি, গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা ও কার্যকর যোগাযোগ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ