প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতি গণসংযোগ উপলক্ষে নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য সংগ্রহ
||
দেশব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখা। ২০২৬ সালের এ সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।কর্মসূচিতে অংশ নিয়ে আবদুল জব্বার উপস্থিত আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশব্যাপী পরিচালিত গণসংযোগ পক্ষের বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন।বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সদস্য সংগ্রহ অভিযানে সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও আইনজীবীরা অংশ নেন।কর্মসূচিতে দাওয়াতি গণসংযোগ কার্যক্রমকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ