প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রশক্তির নবনির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আব্দুল্লাহ আল আমিন
||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন দলটির শীর্ষ নেতারা।মতবিনিময় শেষে জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং সদস্যসচিব আখতার হোসেন এমপি।এ সময় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি ও আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সংগঠনের নতুন নেতৃত্বের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ