প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা কারাগারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান
||
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের সময় জেলা কারাগারের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুছ। পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক নেতৃত্বে ছিলেন পরিচ্ছন্ন পরিদর্শক অসীম চন্দ্র দে, পরিচ্ছন্ন সুপারভাইজার বেনজীর আহমেদ এবং সিএস, অ্যাডমিন রোহান চৌধুরী।সংশ্লিষ্টরা জানান, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে পর্যায়ক্রমে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ