প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কথিত নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।নাসিক ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গিয়ে কর্মসূচিটি শেষ হয়।মিছিল শুরুর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন স্লোগানে নেতৃত্ব দেন।কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম মণ্ডল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এস তোফা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ এবং ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লেকু উপস্থিত ছিলেন।এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হানিফ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।কর্মসূচি থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রতিবাদ জানান এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ